Thursday, July 25, 2013

মুসলিমদের ব্যাপারে আমার একান্ত কিছু কথা

আমি হিন্দুদের প্রতি বিদ্দেষ পোষণ করি না ,(যদি না কেউ আমার, ইসলাম বা মুসলমানদের  প্রতি  বিদ্দেষ পোষণ না করে ) কারণ আমার সব চেয়ে কাছের বন্ধুটি হল হিন্দু (জিতু) ,যার সাথে খাওয়া ,দাওয়া সুখ দুঃখ   সব কিছু শেয়ার  করি | সে হিন্দু বন্ধুটি ইসলামকে এত  সন্মান করে ,একজন সেক্যুলার মুসলিম বোধ হয় তেমন সন্মান করে না | আমি যেখানে নামাজ  পড়ি ,সে জায়গায় সব সময় পরিস্কার করে রাখে | আমরা দুই জন একসাথে   কোরান তেলওয়াত শুনি ,কারণ তার কোরান তেলওয়াত শুনতে  ভাল লাগে |

আমার  আওয়ামীলীগ এবং জামাত শিবির কারোর প্রতি ক্ষোভ নাই , বরং আওয়ামীলীগের প্রতি আমার একটা  সফট কর্নার ছিল কারণ আমার পরিবারের অনেকেই আওয়ামীলীগ সাপোর্টআর |আমি জানি আওয়ামীলীগএ ও অনেক ভাল লোক আছে যারা সত্যিকার মুসলমান  (তবে আমি তাদের অনেক কিছুর  বিরোধী   ) | তেমন জামাতের  প্রতি আমার যে রাগ বা ক্ষোভ  ছিল এখন নাই ,কারণ  সব জামাত শিবির মানে যুদ্ধ অপরাধী না ,আর আমি অনলাইন এ যেসব ভাইদের দেখেছি  নাস্তিকদের সাথে লড়তে এদের অনেকে জামাত শিবিরের সাথে জড়িত   | তবে  আমি রাজাকারেদের  অন্তরের অন্তস্থল থেকে ঘৃনা করি | কেউ যদি রাজাকার হয়ে থাকে তার শাস্তি পাওয়া উচিত | তার জন্য আন্দোলন বা  হরতাল করে দেশের ক্ষতি  করে কোন লাভ নাই | আর যেসব ভাইয়েরা জঙ্গি ,বোমা মারা এইসব সাপোর্ট করে তাদের বুঝানো উচিত যে এরা যেসব কাজ করছে আল্লাহ তলার  কাছে  তা পচ্ছন্দসই  নই এর প্রধান কারণ হল এই সবের কারণে নিরীহ লোক বেশী মারা যায় ,এতে সীমা লঙ্ঘন হচ্ছে  |

তোমাদের সাথে যারা অন্যায়ভাবে যুদ্ধ করতে চায় তাদের সাথে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো , তবে সীমালঙ্ঘন করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামীন সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।" ( সূরা বাকারা : ১৯০ )

আর প্রতিটি মুসলমানই ইসলামের সন্মান বহন করে  ,আর যারা সীমালঙ্ঘন করছে তারা ইসলামের অমর্যদা  করছে কারণ আল্লাহ তালা কোরানে বলেছেন   মানব জাতির    কল্যানের জন্য মুসলমানদের সৃষ্টি করা হয়েছে | বোমা দিয়ে  দুই একটা অমুসলিম ,মুসলিম মেরে মানব জাতির বা ইসলামের  কোন কল্যাণ হচ্ছে না | যেখানে অমুসলিমদের উপাসকদের নিয়ে কটূক্ত করা ইসলামে চরম ভাবে নিষেধ   সেখানে অমুসলিম মারা ত কল্পনার বাইরে |

আমি কোন নাস্তিক কে ঘৃনা করি না যদি কেউ ইসলাম বা মুসলিমদের ঘৃনা না করে | কারণ আমি একসময় agnostic ছিলাম তখন মুসলমানদের প্রতি খুব বিরক্ত ছিলাম | এখন  মুসলিম |, ইসলাম এবং মুসলমাদের সব চেয়ে  বেশী ভালবাসি সে কাল হোক ,সাদা হোক ,আফ্রিকান হোক বা আমিরিকান  হোক ,আওয়ামীলীগ হোক বা জামাতি হোক ,হেফাজতি হোক বা হিজবুত হোক ,সে মুসলিম |
                                     আর সকল মুসলিম ভাই ভাই |

                                          সবাই একই শরীরের অংশ|

‘তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দ্বীনকে বিভক্ত বা বিচ্ছিন্ন করেছে এবং নিজেরা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়েছে। (আসলে) প্রতিটি দলই তাদের নিজেদের কাছে যা কিছু আছে তা নিয়েই আনন্দে নিমগ্ন হয়ে রয়েছে।’ (আর রুম : ৩১-৩২)। 

অর্থ্যাৎ তাদের মত বিভক্ত ও পথভ্রষ্ট হয়ে যেয়োনা।' (সুরা যুখরুফ: ৪৩:৬৫) 

"নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। " (সুরা আন'আম:৬:১৫৯)


"তোমরা সবাই মিলে শক্ত করে আল্লাহর রশি ধরো, বিভক্তিতে লিপ্ত হয়ে পড়োনা। আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণ রেখো, যা তিনি তোমাদের প্রতি করেছেন। তোমরা ছিলে পরস্পরের দুশমন। তিনি তোমাদের মনকে মিলিয়ে দিয়েছেন। আর তাঁরই কৃপায় তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। তোমরা আগুনে ভরা এক গভীর গর্তের কিনারে দাঁড়িয়েছিলে আর আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের সামনে তাঁর নিদর্শন সমূহ স্পষ্ট করে ধরেন, যাতে করে তোমরা তোমাদের কল্যাণের পথ লাভ করতে পারো’।" (সূরা ৩ আলে ইমরান: আয়াত ১০৩)




“হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য
কাউকে অন্তরঙ্গ বন্ধরূপে গ্রহণ করো না।
তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না।
তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে।
তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ
পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন
করে তা মারাত্মক। অবশ্যই আমি তোমাদের জন্য
আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি।
যদি তোমরা উপলব্ধি করতে। শোন, তোমরাই
তো তাদেরকে ভালবাসা এবং তারা তোমাদেরকে
ভালবাসে না। অথচ তোমরা সব কিতাবের
প্রতি ঈমান রাখ। আর যখন তারা তোমাদের
সাথে সাক্ষাৎ করে, তখন বলে, ‘আমরা ঈমান
এনেছি’। আর যখন তারা একান্তে মিলিত হয়,
তোমাদের উপর রাগে আঙ্গুল কামড়ায়। বল,
‘তোমরা তোমাদের রাগ নিয়ে মর’! নিশ্চয়
আল্লাহ তারা যা করে, তা পরিবেষ্টনকারী” ।
যদি তোমাদেরকে কোন ভালো কিছু স্পর্শ
করে তখন তাদেরকে কষ্ট দেয়, আর যদি তোমাদের
উপর কোন বিপদ-কষ্ট আপতিত হয়, তখন
তারা তাতে খুশি হয়। [সূরা আলে ইমরান, আয়াত:
১১৮-১২০]

1 comment:


  1. sir ,you are wrong ! ignorant people like you r always scattering the lie .
    Volume 004, Book 052, Hadith Number 220
    Narrated By Abu Huraira : Allah's Apostle said, "I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), and while I was sleeping, the keys of the treasures of the world were brought to me and put in my hand." Abu Huraira added: Allah's Apostle has left the world and now you, people, are bringing out those treasures (i.e. the Prophet did not benefit by them) .Terror here is the fear that Allah has put into the hearts of the disbelievers and not the kind of terror that is going around killing innocent people and terrorizing them .

    Because Quran said :
    "God does not forbid you from showing kindness and dealing justly with those who have not fought you"(Surah 60:8)

    ReplyDelete